শ্রীকাইল সরকারি কলেজের সম্মানিত প্রফেসররা টিউটোরিয়াল পরীক্ষার নামে একটি ক্লাস পরীক্ষার মাধ্যমে দরিদ্র ছাত্রদের নির্যাতন করছে।
প্রতি বিষয়ের পরীক্ষার ফি নির্ধারন করা হয়েছে ৫০ টাকা, তাহলে ৭ বিষয়ের জন্য হয় ৩৫০৳ এখানে উল্লেখ্য যে, শিক্ষকদের শুধু একটি প্রশ্ন ছাপানোর খরচ ১টাকা এছাড়া অন্য কোনো খরচ নেই। পরীক্ষার খাতা ছাত্রদের নিজ দায়িত্বে কিনতে হয়। এভাবেই ছাত্রদের পড়ালেখার দূর্বলতার সুযোগ নিয়ে ছাত্রদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে সম্মানিত প্রফেসররা । কোনো কোনো সময় সম্মানিত শিক্ষকরা বলছে টাকা না দিলে পরীক্ষায় অটোমেটিক ফেল আসবে। সম্মানিত শিক্ষকদের এমন আচরণে দুঃখ প্রকাশ করেছে দরিদ্র ছাত্ররা।

0 মন্তব্যসমূহ