MD. Maruf Hossin

MD. Maruf Hossin

 ঢাকায় মাদকবিরোধী অভিযানে          গ্রেফতার ৫৩

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (২ জুলাই) সকাল ৬টা থেকে বৃহম্পতিবার (৩ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।


ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে। 


ডিএমপি জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৭ হাজার ১৮৮ পিস ইয়াবা, ৩ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১০ গ্রাম হেরোইন, ২২ লিটার দেশি মদ ও ২৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ