রোববার, ০৬ আগস্ট ২০২৩২২ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ
চোরকে জনতার গণপিটুনি, বাঁচাতে গেলে যুবককে পিটিয়ে হত্যা
রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসের এক নম্বর গেটের সামনে এক চোরকে গণপিটুনি দিচ্ছিল জনতা। এসময় তাকে বাঁচাতে গেলে চোরের সহকারী ভেবে মো. খালেদ শেখ (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করে উত্তেজিত জনতা।
ফরিদপুরের মধুখালী থানার জাফরাকান্দি গ্রামের আব্দুস সামাদ শেখের সন্তান খালেদ। তিনি রাজধানীর রামপুরা এলাকায় বসবাস করতেন।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

0 মন্তব্যসমূহ